মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২০:৩০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখান থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন দুটি হলো— ঢাকা-১৩ এবং বাগেরহাট-১।

সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না।” 

তিনি জানান, এই দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন এবং মামুনুল হককেই সমর্থন দেবে।”  ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

বিবৃতিতে গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনও দলের সঙ্গে বর্তমানে কোনও আনুষ্ঠানিক জোটে বা যূথবদ্ধ পথচলার চিন্তা করছে না। তবে যেসব আসনে তাদের নিজস্ব কোনও প্রার্থী থাকবে না, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন জানাবে তার দল।  

উল্লেখ্য, মাওলানা মামুনুল হক এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (১৯ জানুয়ারি) ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তের কথা জানালো। 

/এএইচএস/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি