ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাদুর পেতে থিম সং লঞ্চ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চাইতে ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রা ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি ১০-দলীয় ঐক্যের প্রার্থী ও গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাবেন দলটির নেতারা।
রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে এ পদযাত্রা শুরু হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ জেলায় ঘুরবেন তারা। ঢাকায় এসে কর্মসূচি শেষ হবে। এ জন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধির নাম ঘোষণা করেছে এনসিপি।









