নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১৪:১৬ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬

রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগসহ হট্টগোলের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। 

রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, “ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো— এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে।” 

তিনি আরও যোগ করেন, “আমি এই ঘটনার বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়বো।” 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।” 

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
‘ধর্ষণের’ অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত