হাসিনা আমলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: নাহিদ ইসলাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা আমলের সেই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই এবং কোনও ঋণখেলাপি বা ভূমিদস্যুকে সংসদে দেখতে চাই না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা-১১ নির্বাচনি এলাকার আফতাবনগরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনি প্রচারণায় নাহিদ ইসলাম বলেন, “আমাদের আন্দোলনের মুখেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন সময় রাষ্ট্র ও সমাজ সংস্কারের। এই এলাকায় মাদক, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও ভূমিদস্যুতার মতো নানা সমস্যা রয়েছে। আমরা জয়ী হলে সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করব।”

সাধারণ মানুষের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে আপনাদের আর রাজনৈতিক নেতাদের কাছে জিম্মি থাকতে হবে না। কোনও সমস্যার জন্য কোনও দলের নেতার দরজায় ধরনা দিতে হবে না; আপনারা সরাসরি থানায় যাবেন এবং থানার ওসি আপনার সমস্যার সমাধান দেবেন। সাধারণ মানুষের জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে।”

গণসংযোগকালে নাহিদ ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চান। একইসঙ্গে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এদিন তিনি আফতাবনগর থেকে শুরু করে আনন্দনগর, মেরুল বাড্ডাসহ এলাকার বিভিন্ন সড়কে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ
বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয়, ওমরা থেকে ফিরে আসিফ মাহমুদ
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সর্বশেষ খবর
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
সরকার বলছে সার আছে, কৃষক পাচ্ছেন না: সংকট কোথায়?
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি