প্রচারণার মাঠে বাড়ছে বিএনপি ও জামায়াত বাহাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রতিদিনই প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দল একে-অপরের বিরুদ্ধে কোনও ইস্যু পেলেই তা দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। চলছে যুক্তি পাল্টা যুক্তি। প্রতিনিয়ত বদলে যাচ্ছে হিসাব নিকাশ। অফিস বাজার বা আড্ডায় প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচন।

এদিকে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আসনে অস্বাভাবিক ‘ভোটার মাইগ্রেশন’ এবং একটি বিশেষ দলের পক্ষে ধর্মীয় আবেগকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

নারী প্রশ্নে সমালোচনার মুখে জামায়াত

রবিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণার ১১তম দিনে ভোটের ময়দানে উত্তাপ ছড়ায় নারীকে হেয়-প্রতিপন্ন করা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ। এ নিয়ে দিনভর বাহাস চলে বিএনপি ও জামায়াতের। প্রথমে অভিযোগ ওঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স টুইটার থেকে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া নিয়ে। বিবৃতি দিয়ে কাজ হয়নি, উভয়ে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেছে।

ক্ষমা চাওয়ার দাবি ও ঝাড়ু মিছিল নির্বাচনে প্রভাব ফেলবে?

বিদ্বেষপূর্ণ মন্তব্যের জন্য জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যথায়, কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রবিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর বক্তব্য তিনি এমন কথা বলেন। দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে তা শেষ হয়। এছাড়া বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীরা ঝাড়ুমিছিল করেছে।

নির্বাচনে কী প্রভাব ফেলবে?

বিএনপি নেতাকর্মীদের ক্ষমা চাওয়ার দাবি ও ঝাড়ু মিছিল নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “ইতোমধ্যে আমরা জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। তাছাড়া জামায়াত আমির নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। ওটা ছিল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপও নিয়েছি।” 

বাংলাদেশ জামায়াত ইসলামী সবচেয়ে বেশি সম্মান করে জানিয়ে তিনি বলেন, “নারীদের নিয়ে জামায়াতের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। তবুও একদল নারীদের নিয়ে কুৎসা রটনা করছে। এটা তাদের দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ।” আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে নারীরা এর জবাব দেবে বলে আশাবাদ ব্যল্কত করেন জামায়াতের এই নেতা। 

বিক্ষোভকারীদের উদ্দেশ্য নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন

নারীদের নিয়ে নিজের টুইটার আইডি থেকে আপত্তিজনক মন্তব্য নিয়ে মুখ খুলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, ‘‘আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট করেছে একটি চক্র।’’ দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘‘মূলত যারা মায়েদের সম্মান করে না, তারা এখন মিছিল করছে।’’

ইশরাকের প্রচারণাতেও নারীর অধিকার প্রশ্ন

ঢাকা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “নারী সমাজের অধিকার ও সম্মান রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী প্রতিশ্রুতিবদ্ধ। সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হলে জিতবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশের জনগণ।” রবিবার গণসংযোগকালে ইশরাক বলেন, “ইনশাআল্লাহ, কোনও গোষ্ঠীকে নারীদের অধিকার হরণ বা তাদের ওপর নির্যাতনের সুযোগ আমরা দেবো না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত নারী নেতৃত্বের দৃষ্টান্ত অনুসরণ করে বিএনপি সবসময় নারী-পুরুষের সমান মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।”

শেষ পর্যন্ত নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল

প্রচারণা শুরু হয়ে যাওয়ার পরেও চলছিল প্রার্থিতা টেকানোর চেষ্টা। রবিবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করার সুযোগ চূড়ান্ত পর্যায়ে বাতিল হওয়া। যেখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

এদিকে নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কাজী মফিজুর রহমানের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে