আমাদের কিছু হলে আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করবেন: জাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬

দেশবাসীর উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমাদের কিছু হয়ে গেলে আপনারা হাদি হত্যার বিচার নিশ্চিত করবেন। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় সবাইকে শাহবাগে এসে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হওয়ার পর তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশে জাবের বলেন, পরিস্থিতি কেউ ঘোলাটে করবেন না। শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

হাসপাতালে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মেডিক্যালের ভেতরে এবং বাইরে অসংখ্য সাধারণ মানুষ অবস্থান করায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। আপনারা দয়া করে চিকিৎসা সেবা স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে দিন।

এ সময় ঢাকা মেডিক্যাল হাসপাতালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তারসহ ইনকিলাব মঞ্চের আহত বেশ কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা যায়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের দোষ স্বীকার 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী