ভূমি দখলের ভাগ মালয়েশিয়ায় পৌঁছাতো, দাবি নাহিদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২

বিগত আমলে ঢাকা-১১ আসনের ব্যবসা ও ভূমি দখলের ভাগ বিদেশেও পৌঁছাতো বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী বাড্ডায় একটি নির্বাচনি জনসভায় তিনি এমন দাবি করেন।

নাহিদ বলেন, “গত ১৫ বছর ধরে একজন বিদেশে অবস্থান করলেও, এ আসনের ব্যবসা ও ভূমি দখলের ভাগ তিনি নিয়মিত পেতেন। রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল করা হয়েছে, তার লাভ মালয়েশিয়ায় বসেই তিনি পেতেন। ৫ আগস্টের পর ওই ব্যক্তি দেশে ফিরে এসেছেন। আর এখানে যিনি দখল ও চাঁদাবাজির কাজ করতেন, তিনি তার জায়গায় চলে গেছেন।”

তিনি আরও বলেন, “এ এলাকার শত শত মানুষের ভূমি দখল করা হয়েছে, ভরাট করা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। যারা রাজনীতির ময়দানে ছিলো তারা এ ভূমি দস্যু হিসেবে কাজ করেছে কিংবা সহায়তা করেছে।”

ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, “এ অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করবো ইনশাল্লাহ। নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সকল মানুষ ভূমি হারিয়েছেন তাদের ভূমি আমরা ফিরিয়ে দেবো। নতুবা তাদের ন্যায্যমূল্য ফিরিয়ে দেবো।”

রামপুরা–বাড্ডাকে জুলাইয়ের হটস্পট উল্লেখ করে নাহিদ বলেন, “ভূমিদস্যু ও দুর্নীতিবাজদের হাত থেকে বাড্ডাকে রক্ষা করবো। পাঁচ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারিকে সফল করতে হবে। শুধু ঢাকা–১১ নয় সারা দেশে জয় লাভ করবে ১১ দলীয় জোট।”

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি