ওসমান হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ওসমান হাদির কবরে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, “শপথের পর আমার প্রথম গন্তব্য ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর। তার রক্তঋণ ও আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ইনসাফ, বাংলাদেশপন্থা ও সম্মানের রাজনীতি প্রতিষ্ঠার শপথ পুনরায় করলাম। ইনকিলাব জিন্দাবাদ।”

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি রচিত হয়েছে। সেই আদর্শ ধারণ করেই তিনি সংসদে জনগণের পক্ষে কথা বলবেন এবং কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন