শেখ হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের এমপি ও এনসিপি নেতা আখতার হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ দাবির কথা তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এ তিনটি মামলার রায় হয়েছে। কিন্তু এখনও কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দণ্ডিত যারাই বিদেশে পলাতক রয়েছেন, সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।

তিনি বলেন, আমি ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী। আমিও সাক্ষ্য দেবো। কবে নাগাদ সাক্ষ্যগ্রহণ হবে তা জানতে আজ এখানে এসেছি। একইসঙ্গে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছি।

বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের প্রত্যেক মামলায় পলাতকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। আশা করি, ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।

/বিআই/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি