স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা চায় এনসিপি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫

স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। অথচ এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, “আমরা আশা করি যেটা খুব দ্রুত সময়ের মধ্যে সরকার টাইমলাইনটা দেশের জনগণকে দেবে। যেকোনও সময়ের মধ্যে যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি।” 

সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখেছি যে প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা নেই। সেখানে প্রজ্ঞাপনটি দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক থাকবেন। এভাবেই সেখানে লেখা আছে। অথচ সরকারি যেকোনও যুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সময়ের সীমাটা উল্লেখ করা উচিত।” 

তিনি আরও বলেন, “গত দুইদিন যাবৎ এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেড দিয়ে সাধারণ জনগণকে এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে আনতে চাচ্ছে। 

“একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের ওপর হামলা, সাধারণ জনগণের ওপর হামলা, মারধর অকারণে এগুলো বন্ধ করতে হবে।” 

এনসিপির মুখপাত্র বলেন, “আমরা জানি যে প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে হবে। সেটা এক ধরনের আইওয়াশ হচ্ছে। মূল জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে।”

আসিফ উল্লেখ করেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখেছি যে অন্তবর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন ছোটখাটো কারণেও রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না। আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত। 

“একইসঙ্গে কারও যৌক্তিক দাবিতে আন্দোলন করার, কথা বলার অধিকারকেও কোনভাবেই যেন হ্যাম্পার করা না হয়, কথা বলার অধিকার থেকে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” 

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ও সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ এমপি।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি