সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, জানাবেন ব্যাংক বিবরণী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৬:২৪আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:২৪

নিজের ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হলে ‘ফ্যাসিস্ট এনাবলার’ হিসেবে উল্লেখ করে এবং সাকিব আল হাসান-এর ভক্ত পরিচয়ে একদল ব্যক্তি বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ দেয়।

এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তার ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছে দলটি।

/এমকে/এম/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি