আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ২২:০৭আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২২:০৭

একাত্তর ও ২০২৪ সালের জুলাই গণহত্যা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং দীর্ঘদিনের শাসনামলের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের শহীদ, আহত ও ত্যাগী মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৪ জুলাইকে ‘জুলাই উইমেন্স ডে’ হিসেবে পালনের ধারাবাহিকতা বর্তমান সরকারেরও বজায় রাখা উচিত।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, শুরু থেকেই আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। একই সঙ্গে বিএনপির কিছু সংসদ সদস্যও সংসদ ও টকশোতে আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, আন্দোলনকে ‘সাজানো ছক’ হিসেবে উপস্থাপন এবং শহীদদের আত্মত্যাগকে খাটো করার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।

গণহত্যা-সংক্রান্ত মামলাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ৫ আগস্টের পর সারা দেশে প্রায় ১ হাজার ৪৯৯টি মামলা হয়েছে। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি অভিযোগ করেন, অনেক মামলায় অর্থ লেনদেন, চাঁদাবাজি এবং ব্যক্তিগত বিরোধের অভিযোগ রয়েছে। এসব মামলার যাচাই-বাছাইয়ের বর্তমান অবস্থা সংসদে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে ধীরগতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অপরদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একইসঙ্গে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, শুধু জুলাইয়ের ৩৬ দিন নয়, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সবার তালিকা করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ নিশ্চিত করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী নুরুল হক অভিযোগ করেন, অতীতের বিভিন্ন ঘটনায় সেনাবাহিনীকে দুর্বল করা, শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিরোধী নেতাদের দমন করা হয়েছিল। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসে গুম-খুন চালাতে না পারে, সে জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। অনেক আহত ব্যক্তি এখনও প্রয়োজনীয় চিকিৎসা পাননি এবং তাদের তালিকা প্রণয়নেও অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

/এসএমএ/এম/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা