মামলা দিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দমন সম্ভব নয়: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৭:০২আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৭:৪২

মামলা দিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দমন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের হয়রানির অপচেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয়। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। এ আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে ৫ আগস্টে পরাজিত শক্তি এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, আসিফ মাহমুদসহ জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে মামলা করার অপচেষ্টা হয়েছে। তবে আদালত মামলাটি নেয়নি।

গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আন্দোলনের নেতাদের হয়রানির অপচেষ্টাকে নিন্দনীয় বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি কোনও ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়। বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

তিনি বলেন, মামলা বা ভয়ভীতি দেখিয়ে এ নেতৃত্বকে দমনের চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান—এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

/এমকে/এমএএল/আরকে/এমওএফ/
সম্পর্কিত
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ