নাহিদ, হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৬:৪৪আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৬:৪৪

আর মাত্র একদিন বাদেই মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা ব্যস্ত সময় পার করবেন। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাজধানীর বেরাইদ জামে মসজিদে। দলটির সদস্য সচিব আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামাজ আদায় করবেন। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
 
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সকাল ৮টায় রাজধানীর উত্তরার আজমপুরে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ নিজ এলাকা কুমিল্লার দেবীদ্বারের গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঈদের নামাজ আদায় করবেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাখালদিঘিরহাট ঈদগাহ মাঠে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের হাজী সোনামিয়া জামে মসজিদে এবং যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি 
সর্বশেষ খবর
পছন্দের দল হেরেছে? ট্রল ও শোক সামলাবেন যেভাবে
পছন্দের দল হেরেছে? ট্রল ও শোক সামলাবেন যেভাবে
পিটিয়ে হত্যার পর মাইকে ঘোষণা ‘কোনও কুত্তাকে মেরে ফেললে কি অন্যায় হবে’
পিটিয়ে হত্যার পর মাইকে ঘোষণা ‘কোনও কুত্তাকে মেরে ফেললে কি অন্যায় হবে’
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে