সারজিস আলমের অপারেশন সাকসেসফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন সারজিস আলম। মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে তাকে ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অবস্থা পর্যালোচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর অস্ত্রোপচার শুরু হয়ে সফলভাবে শেষ হয়।

এদিকে, সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

/এমকে/এম/
সম্পর্কিত
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
ককরোচ জনতা পার্টির আন্দোলনে এনসিপির যুবশক্তির সংহতি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত