গেস্টরুম-গণরুম নির্যাতনের বিচার ও আবাসন সংকটে ছাত্রদলের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
০৫ মে ২০২৬, ১৬:২০আপডেট : ০৫ মে ২০২৬, ১৬:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গেস্ট রুম ও গণরুমের মাধ্যমে অতীতে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার এবং আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার নেতারা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্ট রুম এবং গণরুমের মাধ্যমে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এতে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয়েছে এবং অনেকে পড়াশোনা শেষ করতে পারেনি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, ‘‘আমরা ৫ আগস্টের পরবর্তী সময়েও আগের প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, কিন্তু কোনও সুরাহা হয়নি। বর্তমান প্রশাসনের কাছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিষয়টি তদন্তের আহ্বান জানাই।’’

নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ‘‘ছাত্রসংগঠন ছাত্রশিবির অতীতে গেস্ট রুম ও গণরুমের নির্যাতনের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তা অস্বীকার করে উল্টো ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে।’’

আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট প্রদানকে কেন্দ্র করে অতীতে গেস্ট রুম ও গণরুম সংস্কৃতি গড়ে ওঠে। তাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সিট দিতে হবে এবং যাদের সিট দেওয়া সম্ভব নয়, তাদের জন্য আবাসনবৃত্তি সহায়তার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, গেস্ট রুম ও গণরুমের নামে অতীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হতো, যা তাদের জীবনে বিভীষিকাময় অভিজ্ঞতা তৈরি করেছে। এই সংস্কৃতির পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে এবং কোনও সংগঠনের কর্মকাণ্ড যেন সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

 

 

 

 

 

/এমএএল/
সম্পর্কিত
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘হিট প্রকল্প’, তৈরি হচ্ছেন ‘মাস্টার ও ন্যাশনাল ট্রেইনার’
সর্বশেষ খবর
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি