আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৬, ১৭:২০আপডেট : ১৫ মে ২০২৬, ১৯:২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরত এলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৫ মে) দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই গণঅভ্যত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। ৯০-এর স্বৈরাচারবিরোধী যে আন্দোলন ছিল, সেটাকে মুছে দিয়েছিল বিএনপি। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি।”

তিনি বলেন, “বিএনপি গত ১৫ বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনও গুলির দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে। এগুলোর দাগ এখনও শুকায় নাই। এটার ওপরে দাঁড়িয়ে বিএনপি যদি গাদ্দারি করে, যদি আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এটা তাদের জন্যই বুমেরাং হবে। তারা (আওয়ামী লীগ) আইসা প্রথমেই একটা একটা বিএনপি ধরে হত্যা করবে। আওয়ামী লীগ এসে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে।”

/এসও/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 
উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
আজও থামবে না বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণও
আজও থামবে না বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণও
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা