সীমান্তে হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুন ২০২৬, ২০:৫২আপডেট : ১০ জুন ২০২৬, ২০:৫২

সীমান্তে হত্যা ও পুশইন বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুন সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ এবং ১৫ জুন ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিভিন্ন জেলায় সেমিনার এবং রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধ না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সংস্কার কার্যক্রমে সরকারের অনীহার কারণে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও কার্যকর সাংবিধানিক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এসব দাবিতে জোটের আন্দোলন চলমান রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশের মাধ্যমে তা আরও জোরদার করা হবে।

সীমান্ত হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, “গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারত সরকারের এ ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়েছে। একই সঙ্গে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন