বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৯:৩৮আপডেট : ১৩ জুন ২০২৬, ১৯:৩৮

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এই কর্মসূচি থেকে।

শনিবার (১৩ জুন) বিকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে এই স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

মিছিলে আরও ছিলেন– স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বাজেটে স্বস্তির বার্তা: নিত্যপণ্য থেকে শিক্ষা, কৃষি থেকে প্রবীণ সেবা 
বিরোধী দলের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ: কালো টাকা সাদা নাকি বাস্তবতা?
সর্বশেষ খবর
মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ‘ফ্রেশ সুপার মার্ট’ চালু করলো এমজিআই
মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ‘ফ্রেশ সুপার মার্ট’ চালু করলো এমজিআই
পুলিশ সংস্কার না হওয়ায় ক্রিকেটারকে তুলে নিয়ে গেছে: নাহিদ ইসলাম
পুলিশ সংস্কার না হওয়ায় ক্রিকেটারকে তুলে নিয়ে গেছে: নাহিদ ইসলাম
রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্ট
রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্ট
লিবিয়ার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবিব উল্লাহ
লিবিয়ার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবিব উল্লাহ
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না