মদপানে লাইসেন্স কেন, সংসদে প্রশ্ন এমপি ইকবালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ জুন ২০২৬, ০২:৩৫আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:৪৩

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মদের লাইসেন্স প্রক্রিয়া এবং এর মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। বাজেট অধিবেশনে মদের দাম বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার নিয়ম নিয়ে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন তোলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে বৃহস্পতিবার (২৫ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদপানের লাইসেন্স ব্যবস্থার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ‘গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে। কিন্তু এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটি কোন দেশের আইন আমার জানা নেই।’

মদের দাম বাড়ানোয় অনেকে মনে কষ্ট পেয়েছেন বা ‘মাইন্ড’ করেছেন উল্লেখ করে তিনি রসাত্মক ভঙ্গিতে বলেন, ‘যারা মাইন্ড করেছেন তাদের জন্য যেন লাইসেন্সের ব্যবস্থা করা হয়।’

একইসঙ্গে তিনি মদ ও মাদককে এক করে না দেখার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ অনেক সময় এক বোতল মদ পেলেই সাধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পায়, যা বন্ধ হওয়া দরকার।

মুজিবুর রহমান ইকবাল বলেন, ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম এবং বৈশ্বিক নানা সংকটের মধ্যেও একটি জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পরদিনই যেখানে রাজপথে “মানি না, মানব না” বলে মিছিল হতো, এবারই প্রথম কোনও প্রতিবাদ মিছিল দেখা যায়নি।’ এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এটি মূলত মেহনতি ও মধ্যবিত্ত মানুষের বাজেট।

তার ভাষ্য, এই বাজেটে সাধারণ মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী, হার্টের রিং, ব্যান্ডেজ এবং কিডনি রোগীদের চিকিৎসার উপকরণের দাম কমানো হয়েছে। জনগণের স্বার্থসংশ্লিষ্ট প্রায় সবকিছুর দাম কমানো হলেও কেবল একটি আইটেমের দাম বাড়ানো হয়েছে, আর সেটি হলো মদ। মদের দাম বাড়ানোর এই উদ্যোগকে তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানান।

বাজেট নিয়ে বিরোধিতাকারীদের সমালোচনা করে মুজিবুর রহমান ইকবাল একটি রূপক গল্পের অবতারণা করেন। তিনি বলেন, অনেকে বিরোধী দলে বসে অবাস্তব সমালোচনা করছেন, যা অনেকটা ফিতা দিয়ে মেপে অবাস্তব কুমিরের দৈর্ঘ্য কমানোর গল্পের মতো। অর্থমন্ত্রী যে বিশাল ও সুন্দর বাজেট দিয়েছেন, তা কমানোর কোনও সুযোগ নেই।

তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে এই বিশাল বাজেট বাস্তবায়ন করা সবার দায়িত্ব। বাজেট বড় না হলে এলাকার রাস্তাঘাট, কালভার্ট, মেডিক্যাল কলেজ কিংবা হাসপাতালের মতো বড় উন্নয়নমূলক কাজের দাবি পূরণ করা সম্ভব হবে না।

অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরপাড়ের মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘তার মন এবং বাজেট—দুই-ই সাগরের মতো বড়।’

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং হাওড় অঞ্চলে রাতে নিরাপদে চলাচলের সুবিধার্থে স্পিডবোট ও পুলিশের টহল গাড়ি বরাদ্দের জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে পুলিশের বাজেট বাড়ানোর দাবি জানান।

/এসএমএ/এম/
সম্পর্কিত
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সর্বশেষ খবর
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন

ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়