ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ১৭:৫৮আপডেট : ২৭ জুন ২০২৬, ১৭:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হলেন গাজী মাওলানা আতাউর রহমান। অন্যদিকে, সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আইএবির মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ দায়িত্ব দেওয়া হয়। অধিবেশনে মেয়াদের আগেই পূর্বের কমিটি ভেঙে শীর্ষস্থানীয় পদগুলোতে কিছু রদবদল আনা হয়েছে।

নতুন কমিটির বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনও রাজনৈতিক সংগঠন না বরং শরিয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরিয়াহ ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি, তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সে জন্য দলকে আরও সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে তুলছে।

এদিন নতুন মহাসচিবের পাশাপাশি চার জন যুগ্মমহাসচিব, চার জন সহকারী মহাসচিব ও ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়।

যুগ্মমহাসচিবরা হলেন– ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।

শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তী সময়ে তাদের দফতর বণ্টন করা হয়। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন– চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (আমির), মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (নায়েবে আমির), মাওলানা আব্দুল আউয়াল, (নায়েবে আমির), মাওলানা আব্দুল হক আজাদ (নায়েবে আমির), মাওলানা গাজী আতাউর রহমান (মহাসচিব), প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম (যুগ্ম-মহাসচিব), হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (যুগ্ম-মহাসচিব), শাহ ইফতেখার তারিক (যুগ্ম-মহাসচিব), মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন (যুগ্ম-মহাসচিব), মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের (সহকারী মহাসচিব) মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম (সহকারী মহাসচিব), কে এম আতিকুর রহমান (সহকারী মহাসচিব), হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ (সহকারী মহাসচিব)।

এছাড়াও বাকি সদস্যরা হলেন– মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হা. মাও. মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাছির উদ্দিন খান, মুফতি মানসুর আহমাদ সাকী, আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এম এম কামাল হোসাইন (ভোলা)।

প্রসঙ্গত, গাজী আতাউরের আগে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, অধ্যক্ষ ইউনুছ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট’
‘ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক অর্থনীতির জন্য সুখকর নয়’
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
সর্বশেষ খবর
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪
হামলা-পাল্টা হামলার পর টিকবে তো মার্কিন-ইরান চুক্তি
কী, কেন, কীভাবেহামলা-পাল্টা হামলার পর টিকবে তো মার্কিন-ইরান চুক্তি
মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
যুবলীগ কর্মীর গলা কাটা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার
যুবলীগ কর্মীর গলা কাটা ও হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার