‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ আগস্ট ২০২৬, ১৫:৪৫ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৫:৪৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। 

বুধবার (২৬ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের দ্বিবার্ষিক পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 

শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, “জুলাই অভ্যুত্থানের পরই সিটি করপোরেশনের প্রশাসনিক পদগুলো খালি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিয়ে ১৮ মাস জোড়াতালি দিয়ে পার করেছে। ১২ফেব্রুয়ারি’ ২৬ সমঝোতার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জাতিকে ৬ মাসের প্রাথমিক টার্গেট সেট করে দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখালেও বাস্তবে সেটা আশায় গুড়ে বালি হয়েছে।”  

পাশাপাশি সরকার সিটি করপোরেশনগুলোতে দলীয় লোক বসিয়ে নির্বাচনি সিস্টেমে পেরেক ঢুকিয়ে দিয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করে জাতিকে সংকটে ফেলবেন না। নির্বাচনে দলীয় পরাজয় হবে জেনেই হয়তো আগেভাগে আখের গোছানোর ব্যবস্থা করছে। মূলত বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি। 

নগর সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ বলেন, “আমরা সুবিধাবঞ্চিত নগরবাসীর নাগরিক সুবিধা নিয়ে বারবার কথা বলছি। তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, যানজট, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সব সমস্যায় জর্জরিত নগরবাসী। সরকার নাগরিকদের জন্য উৎরানোর এসব দাবিকে বারবার উপেক্ষা করছে। অধিকার থেকে বঞ্চিত করে মানুষকে ক্ষেপানোর হঠকারিতা থেকে সরে আসুন। আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” 

নগর সেক্রেটারি কেএম শরীয়তুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, মাওলানা আব্দুর রাজ্জাক, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক-আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, হাফেজ মাওলানা নাজির আহমাদ শিবলী, টিএম মাহফুজ, হাফেজ সালাহউদ্দীন, মাওলানা তরিক মাসউদ, আলহাজ্ব বেলাল হোসেন আরিফ, মুফতী মাওলানা ওমর ফারুক,প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক মাওলানা গাজী নাজিমুদ্দীন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান। 

এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ আহমাদ মানসুর, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুফতী আল-আমীন আল ইহসান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক আকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ এমদাদুল ফেরদৌস, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রহমান, সহ-দফতর সম্পাদক মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, মাওলানা খোরশেদ আলম, আলহাজ্ব ইসমাইল হোসেন, মুফতী মাসউদুর রহমান চাঁদপুরী, মুহাম্মাদ সাইফুর রহমান, আরিয়ান মো. ইমন প্রমুখ।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথা, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
সর্বশেষ খবর
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা