গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি গাজী আতাউর রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ১৬:৪১আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৬:৪১

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গাজীপুর দেশের শিল্প অর্থনীতির প্রাণকেন্দ্র। লাখো শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা হয় এখান থেকে। সেই গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে। এটা দেশের প্রধান উৎপাদন খাতে ঘাটতি তৈরি, বহু শ্রমিকের বেকারত্ব, বেকারজনিত সামাজিক অস্থিরতা এবং অর্থনীতি সম্পর্কে শঙ্কা তৈরি করে। ফলে এই বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। কোনও দুরভিসন্ধিমূলক কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।

শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, গত এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধ হওয়া আসলেই উদ্বেগজনক। এসব কারখানা বন্ধ হওয়ার পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াকে কারণ হিসেবে সামনে এসেছে। এর সঙ্গে যোগ হয়েছে নানা দাবিতে শ্রমিক আন্দোলন। সাম্প্রতিক বন্ধ হওয়া ১৩টি গার্মেন্টস কারখানার মধ্যে শ্রমিক অসন্তোষজনিত কারণও রয়েছে। এসব কারণের সঙ্গে অন্য ধরনের দুরভিসন্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে সরকারের সতর্কতা কাম্য।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বন্ধ হওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকদের পাওনা বেতন-ভাতা আদায়ে সরকারকে দায়িত্ব নিতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?