সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন মুক্তিযুদ্ধের অপমান: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৮:০৮আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮:০৮

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি অপমানজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বজলুর রশিদ ফিরোজ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ঠেকানোর চেষ্টা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল।

তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করেছে, যা দেশের অর্থনীতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর, স্টারলিংয়ের হাতে ইন্টারনেট ব্যবস্থাপনা দেওয়া এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের এদেশীয় সহযোগীদের মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বাসদের সাধারণ সম্পাদক বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার ও জাতীয় সংসদের বিরোধী দল যুক্তরাষ্ট্রের প্রতি নির্লজ্জ তাবেদারি করছে। এর প্রমাণ হিসেবে তিনি ৪ জুলাই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের কথা উল্লেখ করেন।

বিবৃতিতে বজলুর রশিদ ফিরোজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশকে ‘আমেরিকার করদরাজ্য’ বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

/এমকে/এম/
সম্পর্কিত
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
এককালের ‘পাপের শহর’-এ মার্কিন নৌসেনারা: কতটা বদলেছে পাতায়া
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
সর্বশেষ খবর
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
সাভারে ধর্ষণে সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো