আরিফ মুনসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জাতীয় যুবশক্তির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৬, ১৭:১৪আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:১৪

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচ নেতাকর্মীর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি। সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি সংগঠনটির।

বুধবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের পক্ষ থেকে জানানো হয়, সেমবার (৬ জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

সংগঠনের মতে, এ ধরনের পদক্ষেপ নাগরিকের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার পরিপন্থি।

বিবৃতিতে মামলাটি নিরপেক্ষ পর্যালোচনা করে আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা এবং গ্রেফতার করা নেতাকর্মীদের আইনি অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

সংগঠনটি বিশ্বাস করে, মতভিন্নতা বা রাজনৈতিক কার্যক্রমের কারণে কোনও ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হন। কারণ আইনের যথাযথ ও নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমেই জনগণের আস্থা সুদৃঢ় করা সম্ভব।

জাতীয় যুবশক্তি আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ সংবিধান, আইন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবিলা করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ