‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ। বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই কর্মসূচি শেষ হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন; এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ফাতিমা তাসনিম জুমা বলেন, আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে ১৫তম দিনে সাভারে পথসভা করা হবে। সেখান থেকে ঢাকায় এসে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শাহবাগের মহাসমাবেশের পর টেকনাফের উদ্দেশে যাত্রা অব্যাহত থাকবে। ৩১তম দিনে, অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষ হবে।

এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মামলায় কাউকে গ্রেফতার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে—এমন ধারণা ভুল। ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সরকারকে এ বিষয়ে বার্তা দিতে চায় সংগঠনটি।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে কী আছে
পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
সর্বশেষ খবর
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!