সিপিবির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৯ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৯

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যৌথ বিবৃতিতে  দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের কার্যালয় ও নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে পল্টনের মুক্তি ভবনে হামলা চালায় কতিপয় যুবক। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে সিপিবি। যদিও বিএনপির পক্ষ থেকে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করা হয়েছে।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে যুবক আটক, ৩ হিন্দু বাড়িতে ভাঙচুর
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
রুমি দেশেই আছেন, হাইকোর্টে আগাম জামিনের আবেদন
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবেন পর্যটকেরা
১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে রাত যাপন করতে পারবেন পর্যটকেরা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে