সহিংসতা করে আ.লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ২০:৩৩ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:৩৩

সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা করে আওয়ামী লীগের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসার কোনও অবকাশ  নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে মানুষকে জিম্মি করা হয়েছিল, ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও একই পথে ফিরে আসার কোনও চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। দেশকে পরিকল্পিত নৈরাজ্য ও সহিংসতার দিকে ঠেলে দেওয়ার যেকোনও অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ডিসেম্বরে হাসিনার ফিরে আসার নানা কথা বলা হচ্ছে।কিন্তু রাজনৈতিকভাবে ফিরে আসার প্রশ্নটি শুধু তাদের ঘোষণায় নির্ধারিত হবে না, রাজনৈতিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই এর নিষ্পত্তি হতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতার পথ অবলম্বন করে, মানুষকে জিম্মি করে কিংবা দেশে নৈরাজ্য সৃষ্টি করে রাজনীতিতে ফিরে আসার কোনও সুযোগ নেই। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সন্ত্রাস ও দমন পীড়নের যে রাজনীতি করেছে, ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পরও সেই একই রাজনীতির পথে ফিরে আসার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।আড়াই বছর পর ফিরে আসার কথা বললেই ফিরে আসার রাজনৈতিক অধিকার তৈরি হয় না। জনগণের কাছে তাদের অতীত কর্মকাণ্ডের জবাবদিহি এবং দায় স্বীকারের প্রশ্নটি সামনে থাকবে।

সভায় সাম্প্রতিক সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানির অপচেষ্টার প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর ঢাকায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও মাহমুদ হোসেন।

 

 

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ