যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৩

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে শহরের পুরাতন কসবা, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়া ও পোস্ট অফিসপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, সোমবার (২৩ নভেম্বর) সকালে পুরাতন কসবার ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। বিস্ফোরণে বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভেঙে গেছে।

তারা জানান, রবিবার রাত ১২টার পরপরই এলাকায় চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে ওই বাড়িতে বিস্ফোরণের কোনও দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

অন্যদিকে, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। তাদের ভাষ্য, ককটেলগুলো বাড়ির পাশের একটি দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়।

আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ বলেন, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।

এদিকে, রবিবার রাত থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের খবর প্রচার করেন। এসব পোস্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার দাবি করা হয়। তবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকার মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে অন্য কোথাও ককটেল বিস্ফোরণের তথ্য বা আলামত পাওয়া যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু
সর্বশেষ খবর
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার