গ্রাহক সেবায় ‘নগদ’-এর ৭০ হাজার আউটলেট খোলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ২১:০০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ২২:২৪

গ্রাহক সেবায় ‘নগদ’-এর ৭০ হাজার আউটলেট খোলা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ডাকসেবা অক্ষুণ্ন রাখা হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’-এর ৭০ হাজার আউটলেট খোলা রয়েছে। গ্রাহকরা তাদের নিকটস্থ ‘নগদ’ আউটলেটে সেবা পাচ্ছেন।
গত ২৮ মার্চ থেকে জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিস এবং সীমিতসংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে।
সব কার্যদিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকদের ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধ ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ই-কমার্স, ইএমটিএস, ডাক জীবন বীমা সেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় প্রদান করা হচ্ছে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাঙ্ক্ষিত সেবা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিচালক (ডাক) এস এম হারুনুর রশীদ। তিনি জানান, সারাদেশে কার্যক্রম স্বাভাবিক রাখতে এই বিভাগের মেইল গাড়িগুলো নিয়মিত চলাচল করছে।

গ্রাহকদের সেবা প্রদানে ডাক বিভাগে কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। কাঙ্ক্ষিত সেবা গ্রহণে কোনও অসুবিধার সম্মুখীন হলে বা সেবা সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে (০১৫৫০০৬৩৭০০-৭২২) যোগাযোগ করতে হবে। এছাড়া ডাক বিভাগের ওয়েবসাইটে (www.bdpost.gov.bd) প্রদত্ত কর্মকর্তাদের মোবাইল ও ল্যান্ডফোন নম্বরে যোগাযোগ করা যাবে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক