প্রধানমন্ত্রীর তহবিলে আইডিএলসি’র ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০২০, ১৮:৪৬ আপডেট : ০৭ জুন ২০২০, ১৮:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখসচিবের কাছে চেক দিচ্ছেন আরিফ খান করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি ৪০ লাখ টাকা দিলো দেশীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক গ্রহণ করেন তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে ছিলেন আইডিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান। তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। আইডিএলসি সবসময় দেশের সংকটকালে জনমানুষের কল্যানে ভূমিকা পালন করে থাকে।’

ইতোমধ্যে কোভিড-১৯ মহামারিতে দেশব্যাপী প্রায় ৮ হাজার পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। তাদের সহযোগিতা করেছে শীর্ষস্থানীয় পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা