কর্মী ও গ্রাহকদের স্বাস্থ্য সেবায় সিটি ব্যাংকের বিশেষ উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ আগস্ট ২০২০, ০৬:৩১আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৬:৩৫

কর্মী ও গ্রাহকদের স্বাস্থ্য সেবায় সিটি ব্যাংকের বিশেষ উদ্যোগ সিটি ব্যাংক সম্প্রতি ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক বিডি লিমিটেড এবং ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই স্মারকের মাধ্যমে ব্যাংকের সকল স্থায়ী কর্মী এবং তাদের পোষ্যবর্গ ছাড়াও বিভিন্ন স্তরের গ্রাহকেরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত নানা ধরনের সেবা লাভ করতে পারবেন।

সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কমার্শিয়াল অ্যান্ড মিডিয়াম বিজনেস মো. আব্দুল ওয়াদুদ এবং ডিএমএফআর ও ইডব্লিউভিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব। অন্যদিকে, ইডব্লিউভিএম জার্মানির ইউরোপিয়ান ওয়েলনেসের ফ্রাঞ্চাইজি যা রিজেনারেটিভ মেডিসিন ছাড়াও সৌন্দর্যবর্ধণ, পুষ্টি ও খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিয়ে থাকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি