প্রয়াত বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে দোয়া মাহফিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ মে ২০২৫, ২১:৩৭ আপডেট : ১৬ মে ২০২৫, ২১:৩৭

হযরত বারাকাহ (রা:) এর পুণ্য স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৬ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে তার জীবনগাঁথা নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. শাহিনুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব,  এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, হামদর্দ (ওয়াকফ) ল্যাবরেটরীজের ম্যানেজিং ডিরেক্টর হাকীম ড. মোহাম্মাদ ইউসুফ হারুন ভুঁইয়া। 

দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান। 

দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব প্রফেসর ডা. মো. নওফেল ইসলাম, বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম। 

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রুহুল আমিন।

সভায় বক্তারা বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালগুলোর উত্তরোত্তর উন্নয়নের জন্য আবদুর রউফ দিক নির্দেশনা প্রদান করতেন। তিনি দরিদ্র রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সাপোর্ট দিতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ওয়াজ মাহফিলের কমিটিতে নাম না থাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
মাহফিলে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়
সর্বশেষ খবর
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির