সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ সমর্থিত প্রার্থীদের বিজয়ে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মার্চ ২০২১, ২১:১১আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:১১

বাংলাদেশ বোর্ড অব ইউনানী-আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিনের বিভাগীয় সদস্য পদ নির্বাচনে সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ সমর্থিত প্রার্থীদের পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক  ঢাকার বখশী বাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবন মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

শুক্রবার অনুষ্ঠিত এক সংবর্ধনায় বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সভাপতিত্ব করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের মহাসচিব এবং তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী এবং ইউনানী-আয়ুর্বেদিক শাস্ত্রের চলমান প্রেক্ষাপটের উপর আলোচনা করেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান।

বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বোর্ডের নব-নির্বাচিত বিভাগীয় ইউনানী-আয়ুর্বেদিক সদস্যদের ফুলেল শুভেচ্ছা দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. হাকীম মো. আতাউর রহমান, কবিরাজ সালেহ আব্দুর রহমান, হাকীম কামরুজ্জামান, হাকীম মো. মোকছেদুল আলম, হাকীম মনোয়ার হোসেন, কবিরাজ রঞ্জন কুমার দেব, হাকীম মো. ইজাজুল হক, হাকীম মো. কামরুল ইসলাম নাবাতাতী, কবিরাজ মো. আব্দুল মোতালিব মতিন। আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান হাকীম এম.এ. কালাম পাটোয়ারী, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান, এসোসিয়েশনের সাবেক ভাইস-চেয়ারম্যান হাকীম এম. এ. করিম সিদ্দিকী।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী