‘প্রিয়’ নম্বরে বিকাশের সেন্ড মানি ফ্রি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০২১, ১৯:২৮আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:২৯

বিকাশ সেবার মাধ্যমে ‘সেন্ড মানি’ এখন করা যাবে খরচ ছাড়াই। *২৪৭# হোক বা বিকাশ অ্যাপ এখন গ্রাহক তার প্রিয় পাঁচটি নম্বরে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করার সুযোগ পাচ্ছেন কোনও খরচ ছাড়াই। ফলে ৯০ শতাংশ গ্রাহকেরই সেন্ড মানিতে কোনও খরচ থাকছে না। কারণ, এমএফএস লেনদেনের তথ্য-বিশ্লেষণে দেখা যায় প্রায় ৯০ শতাংশ গ্রাহকই প্রতিমাসে গড়ে তিন থেকে চারটি অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ হাজার করে টাকা পাঠিয়ে থাকেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গ্রাহক *২৪৭# বা বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজেই তার বিকাশ অ্যাকাউন্টে প্রিয় নম্বরগুলো যুক্ত করে নিতে পারবেন। প্রয়োজনে পরবর্তী মাসে প্রিয় নম্বর পরিবর্তনও করার সুযোগ আছে।

প্রতিষ্ঠানটি জানায়, সাধারণ মানুষের আর্থিক লেনদেন ঝামেলামুক্ত ও সহজ করার প্রত্যয় নিয়ে বিকাশ নিত্যনতুন যে পদক্ষেপ নিচ্ছে সেন্ড মানির জন্য নেওয়া এই উদ্যোগ তারই অংশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম