‘প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে মানসিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২১, ০৯:২৩ আপডেট : ১৮ মার্চ ২০২১, ০৯:৩১

শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গী করে দেশের সার্বিক উন্নয়নে জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধী বিষয়ক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির কাজ চলছে। আর একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তির বিষয়ে মানসিক ও সাংস্কৃতিক ভাবনায় পরিবর্তন আনা জরুরি।

প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে অনলাইন প্লাটফর্মে আলোচনার আয়োজন করেছিল বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। মঙ্গলবার (১৬ মার্চ) আয়োজিত ওয়েবিনারে বেসরকারি খাতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

ব্রিটিশ সরকারের ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনারে আলোচক হিসেবে অংশ নেন বিবিডিএন-এর চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, সিসিসিআই’র প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এক্সেসিবিলিটি, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য্য, বিবিডিএন’র সিইও মুর্তেজা রাফি খান, লিওনার্দ চেশায়ারের প্রতিনিধি জহির বিন সিদ্দিক ও বিবিডিএন’র নির্বাহী কমিটির ট্রাস্টি ও চেয়ার সাদাফ সাজ সিদ্দিকী। ওয়েবিনার সঞ্চালনা করেন বিবিডিএন’র হেড অব অপারেশন আজিজা আহমেদ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
সর্বাধিক পঠিত
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী