ইস্পাহানি-র কর্ণধারের হাতে উন্নত চায়ের চারা তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি
০৫ জুন ২০২১, ২০:৩৬আপডেট : ০৫ জুন ২০২১, ২০:৩৬

জাতীয় চা দিবসে ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে চায়ের উন্নত জাতের ক্লোন বিটি-২২ এবং বিটি-২৩ এর চারা তুলে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। চা শিল্পে অবদানের স্বীকৃতি ও ইস্পাহানির চা বাগানগুলোতে এ গাছের চাষের মাধ্যমে ভবিষ্যতে চায়ের মানকে আরো উন্নত করতে এ গাছের চারা উপহার দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইস্পাহানি টি লিমিটেড।

শুক্রবার (৪ জুন) ‘প্রথম জাতীয় চা দিবস-২০২১’ উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড। অনুষ্ঠানে উন্মোচন করা হয় বাংলাদেশে উদ্ভাবিত উন্নত মানের চায়ের চারা বিটি-২২ ও বিটি-২৩। উন্নত মানের জাত দুইটি উদ্ভাবন করেছে বাংলাদেশের চা গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। এছাড়াও বাংলাদেশের চা শিপ্লের সাথে জড়িত ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউএস
সম্পর্কিত
সংসদে বাণিজ্যমন্ত্রী২০৬ দেশে ৭৯১ পণ্য রফতানি করে বাংলাদেশ, আয় ৪৮ হাজার মিলিয়ন ডলার
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের
তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক