আইইউবিতে বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কোরিয়ো রাষ্ট্রদূতের  আশাবাদ

প্রেস বিজ্ঞপ্তি
২২ জুন ২০২১, ০০:৩২আপডেট : ২২ জুন ২০২১, ০০:৩২

বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই দেশের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ জোরদার করার লক্ষে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ো রাষ্ট্রদূত লি জ্যাং-গুন ও আইইউবি’র উপাচার্য তানভীর হাসানের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ জুন) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র (আইইউবি) ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যায়তনিক ও সাংস্কৃতিক বিনিময়ের পথ প্রসারে আইইউবিতে কোরিয়ো সাংস্কৃতিক কেন্দ্র এবং ভাষাশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। এসময় উপাচার্য তানভীর হাসান আইইউবি’র লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কোরিয়ো দূতাবাসের সঙ্গে আইইউবির দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে উপস্থিত ছিলেন আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান কোরিয়ো সংস্কৃতি-বিষয়ক বিশেষজ্ঞ ও চলচ্চিত্র গবেষক অধ্যাপক জাকির হোসেন রাজু।

আইইউবির বসুন্ধরা ক্যাম্পাস পরিদর্শনকালে রাষ্ট্রদূত লি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, মাল্টিপারপাস হল এবং মিডিয়া ল্যাবগুলো ঘুরে দেখেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আইইউবি কোরিয়ান ক্লাব (কে-ক্লাব) এর উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এবং ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ও কে-ক্লাবের সমন্বয়ক রাইয়ানা রহমান।

উল্লেখ্য, আইইউবি কে-ক্লাবের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। অধ্যাপক জাকির হোসেন রাজু প্রতিষ্ঠিত ‘কোরিয়ান সিনেমা অ্যান্ড সোসাইটি’ কোর্সের শিক্ষার্থীদের হাত ধরে ক্লাবটির কার্যক্রম শুরু হয়। দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র আইইউবিতেই কোরিয়ো সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে এই বিশেষ কোর্সটি পড়ানো হচ্ছে।

 

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম