ডেকো ইশো গ্রুপের সঙ্গে ফসল ডট কমের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
২১ অক্টোবর ২০২১, ২২:১২আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১২

ফসল ডট কম দেশের সবজি ও ফল-ফলাদি সরবরাহের পুরনো ব্যবস্থা পরিবর্তন করে প্রযুক্তি ও ডেটা ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক ডিজিটাল সাপ্লাই চেইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেকো গ্রুপের পরিচালক প্রত্যয় হোসেন ও ফসল ডট কমের প্রতিষ্ঠাতা সাকিব হোসেন। 

অনুষ্ঠানে ডেকো গ্রুপের পরিচালক প্রত্যয় হোসেন বলেন, ‘খাদ্য নিরাপত্তার অভাব আমাদের সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক সংকট, এবং ফসল এই সমস্যা সমাধানে লক্ষ্যে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের প্রচেষ্টার অংশ হতে পেরে গর্বিত এবং আগামী প্রজন্মের পৃথিবী তৈরির প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে এক সঙ্গে কাজ করার আশা করছি’।

ফসল ডট কমের প্রচেষ্টায় এখন কৃষকেরা তাদের ন্যায্য মুনাফা পাচ্ছে, পাশাপাশি শহরের ছোট ছোট সবজি ব্যবসায়ী সারা রাত না জেগে সকালে সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ পাচ্ছেন।

ফসল ডট কমের প্রতিষ্ঠাতা ও সিইও সাকিব হোসেন বলেন, "কৃষি খাত আমাদের দেশের অন্যতম বড় অর্থনৈতিক চালিকাশক্তি কিন্তু পুরো ইকোসিস্টেম এখনও ১৫০ বছর আগের মতোই কাজ করছে। প্রযুক্তির এই যুগে পুরো ইকোসিস্টেমকে প্রস্তুত করতে আমাদের এই খাতে আরও বিনিয়োগ এবং মেধার প্রয়োগ ঘটাতে হবে।"

তিনি আরও বলেন, ‘ডেকো ইশোর সাথে আমাদের এই পথচলা ফসলের লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

ফসল ডট কম ২০২০ সালে যাত্রা শুরু করে। খুচরা বিক্রেতাদের মধ্যে ইতোমধ্যেই প্রায় ১৫ লাখ কেজি সবজি ও ফল সফলভাবে সরবরাহ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য,  বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি ২ হাজার ব্যক্তিকে দুপুরের খাবার এবং ৫০০ ব্যক্তিকে সবজি বিতরণ করেছে। এই উদ্যোগটি অলাভজনক প্রতিষ্ঠান বিদ্যানন্দের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সম্পন্ন হয়েছিল।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী