সাপ্তাহিক বর্তমান সংলাপের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ২২:০৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২২:০৪

হাক্কানী মিশন বাংলাদেশের (হামিবা) মুখপত্র সাপ্তাহিক ‘বর্তমান সংলাপ’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো চিন্তন বৈঠক। গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় হাক্কানী আস্তানা শরীফে সেমিনারটির আয়োজন করা হয়। এর শিরোনাম ছিল, ‘সত্য বলুন, সত্যের ওপর প্রতিষ্ঠিত হোন, নিজে বাঁচুন দেশ ও জাতিকে বাঁচান’। 

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ও মিশন উপদেষ্টা আহসান আলী। তিনি সাপ্তাহিক বর্তমান সংলাপের আত্মপ্রকাশ এবং দীর্ঘ পথচলায় নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, ‘ধর্ম মানবতার জন্য, এই আদর্শিক ধারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পত্রিকাটি।’

চিন্তন বৈঠকে বক্তারা মন্তব্য করেন, সাংবাদিকদের সততা ও সাহসিকতা এবং স্বাধীনচেতা বুদ্ধিজীবী সমাজই সাংবাদিকতায় সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। হামিবার সভাপতি শাহ সূফী অধ্যাপক ড. মেজবাহুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নিয়েছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারি, নজরুল গবেষক মাহবুবুল হক, কলামিস্ট ও ব্লগার মারুফ রসুল, বাংলা একাডেমির পরিচালক ও লালন গবেষক সাইমন জাকারিয়া, হাক্কানী বিশেষ দূত মোল্লা হাসানুজ্জামান টিপু, শাহ ফাতেমা আফরোজ নাসরীন, ড. খান সরফরাজ আলী পরশ, সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক শাহ ড. আলাউদ্দিন আলন এবং হামিবা’র মহাসচিব শাহ নারায়ণ চন্দ্র রুদ্র।

সাপ্তাহিক বর্তমান সংলাপের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আরও ছিল কেক কেটা, ভাবসংগীত ও শোধনসেবা বিতরণ।

/এসএএস/জেএইচ/
সম্পর্কিত
‘বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে গেছেন ইউনূস’ 
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম