ঢাকা ব্যাংক থেকে অ্যাড মানি চালু ‘নগদ’-এ, থাকছে আরও সুবিধা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:২২

ঢাকা ব্যাংক লিমিটেড থেকে ফান্ড ট্রান্সফার সুবিধা চালু করেছে ‘নগদ’। এখন থেকে ঢাকা ব্যাংক থেকে ‘অ্যাডমানি’ এবং লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ করতে পারবেন ‘নগদ’ গ্রাহকরা।   

সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী এবং ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমরানুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অপারেশন্স) এ এম এম মঈন উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, এসইভিপি এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান আখলাকুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সমঝোতা চুক্তির ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকরা যেকোনও সময় তাদের ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ আদান-প্রদান করতে পারবেন।

‘নগদ’ ও ঢাকা ব্যাংকের এই চুক্তির বিষয়ে ‘নগদ’-এর সিইও রাহেল আহমেদ বলেন, ‘দেশের অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে এই সেবার ফলে নগদ ও ঢাকা ব্যাংক, উভয় পর্যায়ের গ্রাহকেরা লাভবান হবেন। এখন গ্রাহক চাইলেই দ্রুত ঢাকা ব্যাংক থেকে তার নগদ ওয়ালেটে টাকা আনতে পারবেন। নতুন আরও কিছু আকর্ষণীয় সেবা নিয়ে কাজ করছে নগদ।’

ব্যাংক থেকে যেকোনও ‘নগদ’ অ্যাকাউন্টে দৈনিক পাঁচবার সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন গ্রাহকরা। এভাবে প্রতি মাসে ২৫ বার মোট দুই লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে।

বর্তমানে তাৎক্ষণিকভাবে যেসকল ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে গ্রাহকেরা ‘নগদ’ ওয়ালেটে টাকা স্থানান্তর করতে পারছেন, তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো—  ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেডসহ আরও অনেক ব্যাংক।

/এফএ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে বিকাশ-নগদ অ্যাকাউন্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম