এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভিসি হলেন রুবানা হক

প্রেস রিলিজ
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১২

চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর (ভিসি) হলেন কবি ও ব্যবসায়ী ড. রুবানা হক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি মেম্বার ছিলেন এবং সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতিও নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুবানা হক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), যার প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। এছাড়াও তিনি দেশের তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি। তিনি ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার স্থান পেয়েছিলেন।

রুবানা হকের জন্ম ১৯৬৪ সালে ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ করেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।

ড. রুবানা হক ব্যবসায়ের পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সাথেও জড়িত। ২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। তার প্রকাশিত অন্যতম কাব্যগ্রন্থ ‘টাইম অব মাই লাইফ’।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু