নতুন ব্র্যাক কুমন সেন্টার খুলতে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪

ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক কুমনের মধ্যে ফ্র্যাঞ্চাইজ চুক্তি সই হয়েছে। ঢাকার মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ছিল এই আয়োজন। চুক্তিতে সই করেন ব্র্যাক কুমন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক কুমন সিদ্ধেশ্বরী সেন্টারের স্বত্বাধিকারী আশরাফুন্নেসা আঁচল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংশ্লিষ্টরা।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কুমন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ব্র্যাক কুমন লিমিটেড দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন কেন্দ্র খুলবে। এছাড়া ব্র্যাক স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কুমন মেথডের শিক্ষা ছড়িয়ে দেওয়া হবে।

২০১৭ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের হাত ধরে বাংলাদেশে শুরু হয় কুমনের যাত্রা। 

জাপানিজ গণিত শিক্ষক তরু কুমনের আবিষ্কার করা প্রায় ৬০ বছরেরও বেশি পুরনো কুমন মেথড বর্তমানে বিশ্বের ৫৭টিরও বেশি দেশে শিশু-কিশোরদের গণিত ও ইংরেজি বিষয়ে এবং জীবনমুখী দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে।

/এসও/আরকে/জেএইচ/
সম্পর্কিত
রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 
একসঙ্গে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি
বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদারে ব্লাস্ট ও ব্র্যাকের সঙ্গে সরকারের সমঝোতা
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত