নারী দিবসে নেক্সাস টেলিভিশনে নারী উদ্যোক্তা মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৮:৪৭ আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮:৪৭

নেক্সাস টেলিভিশন আন্তর্জাতিক নারী দিবসে দু’দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। ৮ ও ৯ মার্চ রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন কার্যালয়ের ছাদে এই মেলা হবে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ জনাব ড. কাজী খলীকুজ্জমান আহমদ। মেলায় ৩৫ জন নারী উদ্যোক্তা দেশীয় পণ্য প্রদর্শন করবেন। সেইসঙ্গে তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠা, সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করছে এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও নানা বিষয়ে পরামর্শ দেবেন।

নেক্সাস টেলিভিশনের আয়োজন এবং উদ্দীপন-এর সৌজন্যে এই মেলার সহযোগী ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড ও লাইমস্টোন হজ গ্রুপ। মেলার অংশীদার সামাজিক প্লাটফর্ম উই, হার ই-ট্রেড, উই ক্যান ও ব্রান্ড কার্ট।

আয়োজনটি নেক্সাস টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মেলাটি দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মদসহ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ
মদসহ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে