জেসিআই বাংলাদেশ এর প্রেসিডেনশিয়াল ইফতার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০২২, ১০:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০:৪৯

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘প্রেসিডেনশিয়াল ইফতার-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে এটি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই-২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট টু-২০২২ জেসিআই প্রেসিডেন্ট কিতামুরা মারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী।

অনুষ্ঠান প্রসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রেসিডেনশিয়াল ইফতার’র গত কয়েক বছর হয়নি। তবে এবার আমরা বেশ বড় পরিসরে আয়োজন করেছি। জেসিআই বাংলাদেশ সবসময় সমাজের নানা স্তরের মানুষ নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানে আমরা প্রায় ২০০ বিশেষ শিশু ও এতিমদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের সঙ্গে আমরা জেসিআই বাংলাদেশ পরিবার দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি।’

বাংলাদেশে আসতে পেরে জেসিআই-২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘প্রেসিডেন্টশিয়াল ইফতার-২০২২’র ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট এরফান হক, কনভেনার ও ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি চেয়ার খাদিজা আক্তার, কোর টিম মেম্বার ও ন্যাশনাল সেক্রেটারি জেনারেল মো. জিয়াউল হক ভূঁইয়া এবং লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কন্সট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল। একইসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার্স ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৪০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন।

বিজ্ঞপ্তি

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন