রক্ষা পেলো না মসজিদের বাক্সও, চুরি হয়ে গেলো টাকা

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ২০:৪৮ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুটি মসজিদের দানবাক্সের টাকাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের সামসু মিয়া ও বাবুল মিয়ার দুটি দোকান, টিলাগাঁওয়ের ফরিদ মিয়ার দোকান এবং ভাসানীগাঁও এলাকার তালেব ও আব্দুল্লাহর দোকানসহ বিভিন্ন দোকানে চুরি হয়। এ ছাড়া সদর ইউনিয়নের লংগুরপার এলাকার হাবিব মিয়ার দোকানেও চুরির ঘটনা ঘটেছে।

একই রাতে দুর্বৃত্তরা মকবুল মিয়ার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে দোকানে কোনও মালামাল না পেয়ে তারা খালি হাতে ফিরে যায় বলে জানা গেছে। এ ছাড়া ভাসানীগাঁও ও দক্ষিণ লংগুরপার জামে মসজিদের দানবাক্স থেকে টাকাও চুরি করে নিয়ে যায় চোরেরা।

এর কয়েক দিন আগে মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় হাবিবুর রহমানের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দোকান থেকে নগদ ৬১ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি হাতঘড়ি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, আগের চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব না হওয়ায় চোর চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন বলেন, ঘটনাগুলো তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আদালত থেকে ফেরার পথে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
কয়েক কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ, চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
পিরোজপুরে লাশ দাফনে বাধা: অভিযোগ তদন্তে কমিটি করলো জামায়াত
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
হরমুজের কাছে মাইন বিস্ফোরণে তেলের ট্যাঙ্কারে আগুন
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন মা আদুরি
সর্বাধিক পঠিত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’