নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসতে পারে।
পর্যটক বরণে সাজছে সেন্টমার্টিন, দৈনিক যেতে পারবেন কতজন?
পর্যটকদের বরণ করে নিতে হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও সাজসজ্জার কাজ।
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
দেশীয় গরু-মহিষের তুলনায় দুম্বা পালনে বেশি লাভের সম্ভাবনা দেখে নাটোরের গুরুদাসপুরে ৩২ বিঘা জমিতে বিশাল খামার গড়ে তুলেছেন হান্নান সরকার
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
ডেমোক্রেটিক পার্টির তৈরি একটি প্রতিবেদনে এ অভিযোগ উঠে এসেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস।
সাফের টিকিটের সর্বোচ্চ দাম ১০ হাজার, সর্বনিম্ন কত?
প্রতিটি টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। আগামী ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এক দিকে অভিষেক সিনেমার অনিশ্চয়তা, অন্যদিকে মামলার চাপে পড়েছেন তিনি। এরই মধ্যে শাড়ি বিতর্ককে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট ৩টি মামলা হয়েছে।