চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এলিট

বাংলা ট্রিবিউনে ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ১৭:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭:৩৩

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সারাদেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেটের উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সভাপতি এলিট।

সম্প্রতি আন্তজেলা বাস মালিক সমিতি চট্টগ্রামের দ্বিবার্ষিক সভায় তরুণ রাজনীতিবিদ ও সফল উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিটকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।

নিয়াজ মোর্শেদ এলিট বর্তমানে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য। এর আগে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

এলিট রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নির্বাচনে দ্বিতীয়বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়া তিনি জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ অ্যাডভাইজার। এছাড়া তিনি বৃহত্তর চট্টগ্রামের ২৪ ঘণ্টার পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘সিভয়েস২৪ডটকম’র সম্পাদক।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি জনকল্যাণমুখী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

বিজ্ঞপ্তি

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন