২০২১-২২ অর্থবছরে অন্যতম সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পেলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৭:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:৪৪

২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে করপোরেট প্রতিষ্ঠান গ্রামীণফোন। এ নিয়ে টানা সাতবারের মতো এ সম্মাননা অর্জন করলো প্রতিষ্ঠানটি। রবিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোনকে সর্বোচ্চ কর প্রদানের জন্য সম্মানিত করে এনবিআর আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ উপলক্ষে এলটিইউ’র আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে এনবিআর’র কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন।

এ নিয়ে গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, ‘টেলিনর ও গ্রামীণফোনে গভর্নেন্স নিশ্চিত করতে এবং সব কার্যক্রম দায়িত্বের সঙ্গে পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। টানা সাতবারের মতো এনবিআর থেকে এ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত, যা আমাদের জাতীয় কোষাগারে ধারাবাহিকভাবে অবদান রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যেতে অনুপ্রাণিত করবে। দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কর প্রদানকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি। কেননা, কর রাজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার মাধ্যমে যেকোনও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম