ইউএসডিএ’র সার্টিফিকেট পেলো অর্গানিক নিউট্রিশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৫

বাংলাদেশের ফাংশনাল ফুড প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ইউএসডিএ অর্গানিক সার্টিফিকেট পেয়েছে অর্গানিক নিউট্রিশন লিমিটেড। সার্টিফিকেট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুর রশিদ। সম্প্রতি অর্গানিক নিউট্রিশনের করপোরেট কার্যালয়ে ছিল এই আয়োজন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, ‘ফাংশনাল ফুড বলতে এমন বায়ো-অ্যাকটিভ উপাদান-সম্পন্ন খাদ্যপণ্যকে বোঝায়, যা শরীর সুস্থ রাখতে ইতিবাচক ভূমিকা পালন করে। বেশ কিছু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।’

তিনি বলেন, ‘আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তি-নির্ভর দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সুস্থ থাকার ক্ষেত্রে বায়ো-অ্যাকটিভ সমৃদ্ধ খাবারের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। এ জাতীয় খাবার বিজ্ঞানসম্মত উপায়ে মানুষের কল্যাণে ব্যবহারের প্রক্রিয়া উদ্ভাবনে নিরলস প্রচেষ্টা চলছে। সেই একই উদ্দেশ্যে অর্গানিক নিউট্রিশন বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিশেষায়িত ফাংশনাল ফুড প্রোডাক্টের মাধ্যমে অর্গানিক নিউট্রিশন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার প্রধান আসামি রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার প্রধান আসামি রিমান্ডে
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন